গফরগাঁওয়ে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার শহর সমন্বয় কমিটির (TLCC) প্রাক বাজেট সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ১১টায় গফরগাঁও পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এ‌ সময় পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যগণ, শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও গফরগাঁও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!