মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করা ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তাফাজ্জল হোসেনের পুত্র মেজর পরিচয় দেওয়া প্রতারক মাহিন হোসেন (৩১)। একই উপজেলার আবুল কাশেমের পুত্র ইউসুফ হোসেন (৩৫), জেলার হোমনা থানার মৃত আঃ খালেকের পুত্র মোর্শেদ (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মৃত.দেলোয়ার হোসেনের পুত্র মনির হোসেন (৩২)।
সোমবার এক বিবৃতিতে ময়মনসিংহ র্যাব-১৪ জানান, প্রতারক মাহিন হোসেন প্রতারণা করে মোবাইলের মেয়ের সাথে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে। পরবর্তীতে ফুসলিয়ে গোপনে ৯ এপ্রিল বিবাহ রেজিষ্ট্রি করে। বিয়ের বিষয়ে জানাজানি হলে পরিবারের কর্তা তার মেয়েকে তার জামাইসহ বাসায় আসতে বলে। আসামী মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অসংগতি মূলক কথাবার্তা বলতে থাকে। এবং সে জানায় যে সে র্যাব-১৪,ময়মনসিংহ এর সিও এর দায়িত্ব পেয়েছে। বিষয়টি পরিবারের সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করলে তার মেজর আইডিটি সঠিক পাওয়া যায়নি।
অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ৫ মে রাত সোয়া৩ টায় বাদীর বাড়িতে যায় এবং মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন সহ অন্যান্য আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে ।পরবর্তীতে র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আসামীদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থাকা তিনটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৯শত টাকা এবং একটি টয়েটা কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।