হাত পা বেঁধে নির্যাতন: র‌্যাব-৯-এর হাতে মানব পাচার মামলার আসামী নবাব গ্রেফতার

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের বড়লেখায় মানব পাচার মামলার প্রধান আসামী সরফ উদ্দিন নবাব (৪০) কে গত (২৬ এপ্রিল) গ্রেফতার করেছে র‍্যাব-৯-এর আভিযানিক দল গত ২৬ এপ্রিল- সাড়ে ১০ টার সময়। জানা গেছে, ধৃত সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে ভারত থেকে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করে ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল উক্ত থানাধীন ডিমাই বাজারে ধৃত আসামীর ফার্ণিচারের দোকান হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। সে বড়লেখা থানার মামলা নং-০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৬/৭/৮ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর মানব পাচার মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী। গ্রেফতারকৃত সরফ উদ্দিন নবাব উক্ত উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলী এর পুত্র। গ্রেফতারকৃত আসামীকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!