গফরগাঁওয়ে এসএসসি ১৯৯১/৯২ ব্যাচের প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পুনর্মিলনী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ১৯৯১/৯২ ব্যাচের সাবেক ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
গত বুধবার বিকেলে পৌরশহরের মিনি স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় এসএসসি ১৯৯১ একাদশ ও ১৯৯২ একাদশ অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর সকল বন্ধু উপস্থিত হয়ে একে অপরকে দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পরে। এসময় একে অপরের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসময় স্মৃতিচারণ করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহাম্মদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসার ডঃ মোহাম্মদ কামরুজ্জামান খোকা, ডাঃ লুৎফুর রহমান রোবেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান , ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ- সভাপতি মাহিবুর রহমান নাসিম প্রমূখ।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!