ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের চুরখাই বাজার মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫)। তাদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পাড়াইল গ্রামে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারে চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!