স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের অবশ্যই বিচার হতেই হবে – এ্যাডঃ আল ফাতাহ্ খান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ -১০ (গফরগাঁও -পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান বলেন, গনতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ ১৬ বছর দেশনায়ক তারেক রহমানে নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন। কাজেই স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের অবশ্যই বিচার হতেই হবে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষে ১১ নং লংগাইর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে স্থানীয় উটিয়া বাজার মাঠে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যাডঃ আল ফাতাহ্ খান আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতন করেছে। তাঁকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পাহলোয়ানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম. এ মালেক।
ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, জেলা দক্ষিণ যুবদলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক খলিল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও পাগলা থানা কৃষক দলের আহবায়ক দীন ইসলাম, যুবদল নেতা মাহফুজ সহ আরো অনেকেই প্রমুখ।
ইফতার মাহফিলে অন্তত কয়েক হাজার দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ‌এবং ‌দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!