গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ৯নং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও থানা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনে জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক।
পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা আবু ইউসুফ।
ইফতার মাহফিলে অন্তত কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি ‌এবং ‌দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *