রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী হাতিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হাতিখলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুশফিকুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ শাহজাহান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান বুলবুল, শফিকুল ইসলাম, আল আবেদীন সোহেল প্রমুখ।
###