আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় ইসমাইল হোসেন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রæয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়িমোড় এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে ভালুকার মল্লিকবাড়ি মোড় এলাকায় ময়মনসিংহর মুক্তাগাছা উপজেলার বিরুলীয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। ওই সময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জনান, নিহত ব্যক্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসলে লাশটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।