তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, রফিকুল ইসলাম(৩০), সোহাগ মিয়া(৩০) ও তাসলিমা খাতুন (৪৫)। হৃদয় (২৭) নামে একজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ-তারাকান্দা সড়কের মধুপুর বটতলা নামক স্থানে তিন মটরসাইকেল আরোহী অজ্ঞাত গাড়ির ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যাক্তি মোটর সাইকেল চালক শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মো. জমর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার সোহাগ মিয়া।এই দূর্ঘটনায় আহত হলেন-ফুলপুর উপজেলার হৃদয় মিয়া(২৭)। তারা ভালুকায় একটি এনজিওতে চাকরি করতেন বলে জানা গেছে। শুক্রবার ছুটি থাকায় তারা কর্মস্থল থেকে নিজের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

এদিকে শুক্রবার দুপুরে তারাকান্দা বাসস্ট্যান্ডে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় তাসলিমা খাতুন নামে এক নারী নিহত হয়। তাসলিমা খাতুন তারাকান্দা উপজেলার হরিয়াগাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!