আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় শহীদ তোফাজ্জল হত্যার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। ১৮ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে ভালুকার শিক্ষার্থীবৃ›েদ্বর ব্যাণারে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলণের মাধ্যমে এই দাবি জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক শেখ মুশফিক আহাম্মেদ অপূর্ব। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তোফাজ্জল হোসেন গত ৪ আগষ্ট ভালুকা মাস্টারবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন। শন্তিপূর্ন ওই মিছিলে খুনি হাসিনার গুন্ডারা দেশী-বিদেশী অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এ সময় তারা তোফাজ্জলকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন মিয়া আহত তোফাজ্জলকে হাসপাতালে স্থানান্তর করার সময় শ্রীপুর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্ত একটি বিশেষ চক্র ওই ঘটনাটি ধামাপাচা দেয়ার জন্যে উঠেপড়ে লাগায় ওই ঘটনায় আজো কোন মামলা হয়েনি। ওই ঘটনায় মামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের দ্রæত বিচারের আওতায় আনার দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ সোহান, ইয়াদুর রহমান, দেলোয়ার হোসেন সরকার, জোনায়েত হোসেন, শিহাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।