ভালুকায় স্বামাশিপের সাম্পাদক এখন মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি !

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় আ’লীগ সমর্থিত স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের (স্বামাশিপ) সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনকে বিএনপি সমর্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি করা হয়েছে। এতে বিএনপি সমর্থিত শিক্ষকগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অবিলম্বে বিতর্কিত ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয়ার দাবি জানিয়েছেন।

সূত্রে জানাযায়, গত আ’লীগ সরকারের সময় স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের ভালুকা উপজেলা শাখার সভাপতি হিসাবে মেদিলা মুছাফির মুঞ্জিল দাখিল মাদরাসার সুপার নাজমুল আলমকে সভাপতি ও  ধলিয়া গুলেনূর দাখিল মাদ্রাসার সুপার মেজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। বিগত আ’লীগ সরকারের সময় তাঁরা আ’লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করে তাদের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে তৎকালীন সরকারের পক্ষে জোরালো প্রচারনা চালান। মেজবাহ উদ্দিন সাধারণ সম্পাদক হয়েই তৎকালীন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নউফেল, স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ও স্বাধীনতা শিক্ষক পরিষদের(স্বাশিপ) কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাজাহান আলম সাজুকে ফুল দিয়ে বরণ করেন। সেসব ছবি তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট দেন। সরকার পতিনের পরই মেজবাহ উদ্দিন সেসব ছবি তার ফেইসবুক ওয়াল থেকে সরিয়ে ফেলেন।

৫আগস্ট দেশে নতুন সরকার গঠণের পর মেজবাহ উদ্দিন দল পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি হিসাবে মেজবাহ উদ্দিন ও আব্দুর রাশিদ আকন্দকে সাধারণ সম্পাদক করে গত ৪জানুয়ারী কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিটির সুপারিশ করেন বাংলাদেশ টিচাস এসোসিয়েশানের সেক্রেটারী জেনারেল মোঃ জাকির হোসাইন এবং অনুমোদন দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

ভালুকা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোজাহিদুর রহমান খান সোহেল জানান, আ’লীগের দোসর  মেজবাহ উদ্দিনকে সভাপতি করে যে কমিটি দেয়া হয়েছে অবিলম্বে ওই কমিটি বাতিল করে দলের  ত্যাগীদের দিয়ে নতুন কমিটি দেয়ার দাবি করেন।

মেজবাহ উদ্দিন বলেন,“আ’লীগের লোকজন আমার ব্যক্তিগত ও পারিবারিক ভাবে ব্যাপক ক্ষতি করেছে। আমাকে সাবেক কর্মস্থলে শান্তিতে চাকুরি করতে দেয়নি। স্বামাশিপের ভালুকা উপজেলার একটি কমিটির তালিকায় আমার নাম সাধারণ সম্পাদক হিসাবে দেখানো হলেও সেই কমিটিটি অনুমোদিত নয়”।

বাংলাদেশ টিচার এসোসিয়েশানের সেক্রেটারী জেনারেল মোঃ জাকির হোসাইন বলেন “বর্তমান কমিটির কোনো সদস্য যদি স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের কমিটির সদস্য থেকে থাকেন তাহলে তারা ওই কমিটিতে ভাইটাল পোস্টে থাকতে পারবেননা।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!