গফরগাঁওয়ের পাঁচবাগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

দেশনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো এর বিএনপির ৩১ দফার রূপরেখা বাস্তবায়নে কর্মশালা ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মশালা দিঘীরপাড় এলাকায় রাজামোড়ে অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ্ খান।
কর্মশালায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম মেম্বার, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা ফজলুল হক সরকার মেম্বার, মোফাজ্জল হোসেন, জেলা দক্ষিণ যুবদলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক খলিল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নবী হোসেন, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ এরশাদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রাহাত হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!