মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
আওয়ামী পতিত সরকারের ফেসবুক কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আবু ওয়াহাব আকন্দ’র নেতৃত্বে ময়মনসিংহ নতুন বাজার দলীয় কার্যালয় হতে শুরু করে, নতুন বাজার মোড়, গাঙ্গীনাপাড়, ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।