তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত- সদর আলী মাস্টারের ছেলে সাকির আহমেদ বাবুল (৫০) ও একই এলাকার মৃত-সরাফ উদ্দিন মন্ডলের ছেলে মোশাররফ হোসেন (৪০)।

এ বিষয়ে  জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ  টিপু সুলতান জানান, বিসকা ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল কে সন্ত্রাস দমন আইন ও মোশাররফ হোসেন কে বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলায় আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের কে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!