প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
একটা অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক আইডিতে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের বিরুদ্ধে প্রকাশিত অপপ্রচার মিথ্যাচারের বিষয়ে সংবাদের প্রতিবদ করেছেন তিনি। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদটি আদৌ সত্য নয়। সংবাদদাতাকে মিথ্যে ও মানহানিকর তথ্যদিয়ে তার রাজনৈতিক, সামাজিক ও আর্থিক ভাবে ক্ষতি করার জন্য এটা একটা হীন চেষ্টা। এ ব্যাপারে ইতোমধ্যে মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর-১২০৬) করা হয়েছে। তিনি আরো বলেন, সংবাদটিতে যেসকল বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব বিষয়ে তার জড়িত থাকার প্রশ্নই উঠেনা। এমনকি সাবেক এমপির ঘনিষ্ট আত্মীয় মোস্তাফিজ ও মোশারফ হোসেন বাহার তাকে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের হুমকী দিয়ে আসছিলো।
তাছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীদ্বয় দীর্ঘদীন ধরে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় পতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার মানহানি করা হচ্ছে। তিনি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
রকিবল হাসান খান রাসেল,
সেক্রেটারী, উপজেলা যুবদল
ভালুকা, ময়মনসিংহ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!