রাজধানীর উত্তরা থেকে বিদেশী মদসহ চার মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিদেশী মদ উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ইমরান সানি শিকদার ওরফে কনডম সানি (৩০), মেহেদী সাদী (৩৮), মোঃ ওয়ারিশ (৩৬) ও  আফতাবুজ্জামান মমিন (৪০)।  গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ২ টায় উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনে উত্তরা-পশ্চিম থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ চেকপোস্টে তাদেরকে গ্রেফতার করা হয়।

উত্তরা-পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা পুলিশ উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। রাত ২টায়  ইমরান, মেহেদী, ওয়ারিশ ও আফতাবুজ্জামানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে চেকপোস্টে থামায় পুলিশ। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে উত্তরা-পশ্চিম থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!