গফরগাঁও পৌরসভা অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন রোড পরিচালনা কমিটি গঠন।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং -২৯৯১ এর আওতাধীন গফরগাঁও পৌরসভা রোড পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মোঃ কাজল মিয়াকে সভাপতি, মোঃ আমিনুল সিকদারকে কার্যকরী সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সম্মানিত উপদেষ্টা মনোনীত হয়েছেন গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ ফরহাদ।

গত ২৮ ডিসেম্বর, শনিবার ময়মনসিংহ জেলা অটো টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন প্যাডে এ তথ্য জানানো হয়।

এছাড়া সহ সভাপতি পদে মোঃ আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আরাফ রহমান সাজু, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফালান শেখ, কোষাধ্যক্ষ পদে মোঃ দুলাল মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ লিটন মিয়া, দপ্তর সম্পাদক পদে মোঃ সাদেক মিয়া, সম্মানিত সদস্য পদে মোঃ মানিক মিয়া, আসাদুল, মোঃ রিপন মিয়া, মোঃ বেলাল মিয়া ও শ্রী রতন নির্বাচিত হয়েছেন।

আগামী ১ বছরের জন্য শ্রমিক ইউনিয়নের ইউনিয়ন সংক্রান্ত সকল কর্মকান্ড পরিচালনা করার জন্য এই কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *