রাজধানীতে ৮ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।

গ্রেফতারকৃতরা হলো- জহিরুল ইসলাম ওরফে জহির (৩২),  মোঃ ইউসুফ আলী (৩২),  মো: মিরাজ মোল্লা(৩৫), সাইফুল ইসলাম (৩৮), মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০) এবং মোছাঃ রাবেয়া (৬০)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর )  বিকাল  পৌনে ৫টা হতে রাত পৌনে ১১টার মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ফারুক আহমদ (৩৫) ও  মিলি বেগম (৪০) দুইজন পালিয়ে যায় বলে লালবাগ ডিবি জানিয়েছে।

ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যাত্রাবাড়ী থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে হতে একজন এবং যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে হতে পাঁচজনসহ মোট ছয়জন আসামী গ্রেফতার করে ডিবির টিমটি।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লক্ষ  টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *