ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় ভারতীয়  ৭৩ বোতল মদ এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ  ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আল আমিন (৩২) এবং শাহীন মিয়া (২৮)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক মোঃ আশরাফুল এর বসত ঘরে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আল আমিন (৩২)  এবং  ৩নং ধোবাউড়া ইউনিয়নের  সিঙ্গুরা গ্রামের জনৈক আজিম উদ্দিন বিশ্বাস এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ভারতীয় তৈরি ৭৩ বোতল  ice BARE IT ALL VODKA মদসহ শাহীন মিয়া (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু  করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার  বলেন, মাদকের সাথে আপোষ নয়,এই অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *