গাজীপুরে নারী পোশাকশ্রমিকের আত্মহত্যা

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের গাছা এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী পোশাকশ্রমিক। নিহতের নাম আছিয়া আক্তার আসমা (৩০)। তিনি শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মালতকান্দি গ্রামের জাকির হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার রাত ৭টায় স্থানীয় বটতলা রোডের আরব আলীর ৪তলা বাড়ির নিচ তলা থেকে পুলিশ আছিয়ার লাশ উদ্ধার করে। আছিয়া গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় অরেঞ্জ সুয়েটার কারখানায় চাকরি করতেন।
আছিয়ার স্বামী জাকির হোসেন জানান, তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে গাজীপুর মহান গরের গাছা বটতলা রোডে ভাড়া থাকতেন। তিনি নারায়ণগঞ্জে ও তার স্ত্রী গাজীপুরে চাকরি করায় তাদের ৬ ও ৯ বছরের দুই কন্যা সন্তানকে গ্রামে দাদা-দাদীর তত্ত্বাবধানে রেখে আসেন এবং সময় পেলেই কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে প্রায়ই স্ত্রীর কাছে আসতেন। তার স্ত্রী এখানে একাকী বসবাস করার সুবাধে জনৈক সাইফুলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি জাকির স্ত্রীর মোবাইলে পরকীয়া প্রেমিকের সাথে চ্যাট করার প্রমাণ পান। দুটি সন্তানের কথা বিবেচনা করে আছিয়াকে পরকীয়া থেকে সরে আসার জন্য বহু অনুরোধ জানান। এ পরকীয়া সম্পর্ক ফঁাস হওয়ার পর আছিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির নারায়নগঞ্জ থেকে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। এসময় তিনি অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে আছিয়াকে রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ রুমের দরজা কেটে আছিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাছা থানার এসআই শরিফুল আলম জানান, আছিয়া রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দরজা কেটে রুমের ভেতর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আছিয়ার মোবাইলে পরকীয়া সম্পর্কের কিছু প্রমাণ পাওয়ায় মোবাইলটি জব্ধ করা হয়েছে।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *