মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক পাড়াপাড়ের সময় মাইক্রোবাস চাপায় মো.সাইনউদ্দিন(৫৫)নামে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ (শুক্রবার)দুপুরে তারাকান্দা – শ্যামগঞ্জ সড়কের কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোয়াজ্জিন উপজেলার রামপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মেহের আলীর পুত্র এবং কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,জুমআর আজানের প্রস্তুতি নিয়ে যখন মসজিদটির মোয়াজ্জিন মো.সাইনউদ্দিন রাস্তা পাড়াপাড় করছিলেন তখন নেত্রকোনা থেকে ধারা বাজারগামী একটি মাইক্রোবাস সাইনউদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই শরিফুজ্জামান শরিফ জানান,ঘটনাস্থলে মোয়াজ্জিনের মৃত্যুর পর স্থানীয়রা ঘাতক মাইক্রোবাস সহ চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমি এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মাইক্রোবাসের চালক মোকসেদুলকে উদ্ধার করি।ঘাতক মাইক্রেবাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।লাশ নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।