টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকান্ডের প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

টঙ্গীর ইজতেমা ময়দানে মধ্যরাতে সাদপন্থিদের হামলা ও হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে টঙ্গীর ইজতেমা ময়দানের হত্যাকান্ডের ঘটনায় অনুষ্ঠিত এ কর্মসূচীকে ঘিরে বিক্ষোভ মিছিল ও সাদপন্থীদের গ্রেফতারে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি অংশ নেয়।
বিক্ষোভ মিছিলটি গফরগাঁও মিনি ষ্টেডিয়াম মাঠ থেকে শুরু করে মধ্যবাজার হয়ে গফরগাঁও পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পৌরসভা প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী। সমাবেশ শেষে টঙ্গী ইজতেমা ময়দানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *