বিজয় দিবস উপলক্ষে জায়ফরনগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শেয়ার করুন :

জালালুর রহমান।।

মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে বাংলাদেশ জাময়াতে  ইসলাম জুড়ী উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) বিকেলে জায়ফরনগর ইউনিয়ন কার্যালয়ে শাখা সভাপতি অ্যাডভোকেট  শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার  জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসন জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জুড়ী উপজেলা জাময়াতের সাবেক সভাপতি হাফেজ মাওলানা  নাজমুল  ইসলাম, জায়ফরনগর সাবেক সভাপতি, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির প্রমূখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে জায়ফরনগর জাময়াতের কার্যালয় উদ্বোধন  করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *