বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে”শীতকালীন সবজী বীজ এর জীবাণু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ” বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা প্রধান অতিথি হিসেবে কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন।

প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো: আইয়ুব আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: আতিকুর রহমান খোকন। কৃষিবিদ ড. পুর্ণিমা দে’র সঞ্চালনায় এবং কৃষিবিদ ড.মো: মাহমুদুল হাসান চৌধুরীর কো-অর্ডিনেশনে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: আতিকুর রহমান খোকন এই ট্রেনিংয়ের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বছরব্যাপী আরো অধিক পরিমানে ট্রেনিংয়ের আয়োজন করার পরামর্শ দেন। প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বীজের স্বাস্থ্যের ওপর  গুরুত্বারোপ করে সীড প্যাথলজি সেন্টারের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন  ভূঞা বলেন ভালো ফসল পেতে হলে ভালো বীজের বিকল্প নেই। তিনি মাঠপর্যায়ের কৃষকদের কঠোর পরিশ্রমের  মাধ্যমে সবজী উৎপাদনের জন্যে  বিশেষভাবে ধন্যবাদ জানান।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে খাদ্যনিরাপত্তায় এবং পুস্টিনিরাপত্তায় এধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষক এবং সমাজ তথা দেশ উপকৃতহবে।
উল্লেখ্য দিনব্যাপী এই ট্রেনিং এ সর্বমোট ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *