আসাদুজ্জামান ভলুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা যুবদল সেক্রেটারী রাকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে শোভাযাত্রা ও বর্ণাঢ্য বিজয় র্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শোভাযাত্রাটি কলেজ গেট হতে শুরু করে ভালুকা বাজার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।