গফরগাঁওয়ে বিজয় দিবসের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী পৌরশহরের নাঈম চক্ষু হাসপাতালে উদ্যোগে
হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়। দুইজনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক টিম এ সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নাঈম চক্ষু হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক হাফিজুল হক, নির্বাহী পরিচালক কবির আহমেদ প্রমুখ।
নির্বাহী পরিচালক কবির আহমেদ বলেন, বিজয় দিবসে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিয়ে নাঈম চক্ষু হাসপাতাল দৃষ্টান্ত স্থাপন করলো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *