ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনাসভা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী ইসলামী ব্যাংকের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধের সামনে আলোচনাসভায় মিলিত হন। তাছাড়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক ছারোয়ার জাহান এমরান, যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিলগুলোতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *