গফরগাঁওয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ও গফরগাঁও ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১ টায় সালটিয়া ইউনিয়নের ধামাইল এলাকায় এবং গফরগাঁও ইউনিয়নের উথুরী এলাকায় গোলচত্বরে অনুষ্ঠিত কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম চঞ্চল।
কৃষকদল নেতা আব্দুল আল‌ নিহারের পরিচালনায় ইউনিয়ন ভিত্তিক তৃণমূল কৃষক সমাবেশগুলোতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান (ময়মনসিংহ বিভাগ), কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ মোস্তফা (ঢাকা বিভাগ), কেন্দ্রীয় কৃষকদলের সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট কাজী রওশন দিল আফরোজ ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন নাজিম প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *