রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ীর সিলিন্ডার বিস্ফোরনের ঘটনার ঘটেছে। গতকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও- ভালুকা সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে ঘটে।
এ ঘটনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৮) ও গাড়ী চালক আফজাল আহমেদ (২৬) দগ্ধ হন।
গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রকৌশলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাওয়ার পথে হোসেনপুর- ভালুকা সড়কের গফরগাঁও উপজেলার হাঁটুরিয়া এলাকায় পৌঁছলে গাড়িটির গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা লাগে। এসময় গাড়িতে আগুন ধরে যায়।গাড়ীতে থাকা নির্বাহী প্রকৌশলী ও চালক দগ্ধ হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির আগুন নিয়ন্ত্রণ আনে।
আহত নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী বলেন, হেড অফিস থেকে ময়মনসিংহ সার্কেল অফিসে আসার পথে এ ঘটনা ঘটে।
গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনি।
#####