প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৫, ২০২৪ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩ নম্বর ভরাডোবা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শাহ আলম তরফদারকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। গত রোববার (২৪ নভেম্বর) ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ বাদি হয়ে ময়মনসিংহ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে মামলাটি (নম্বর-৮৭) করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফলের উদ্দেশ্যে ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির দলীয় নেতাকর্মীরা জড়ো হন। এসময় উল্লেখিত আসামীগনসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন লোক দা, লাঠি, লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থলে থাকা ৮/১০টি মোটরসাইকেল ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে মারপিটসহ আশপাশের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। তাছাড়া সন্ত্রাসীরা ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক ও ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে। এমনকি মামলা মোকদ্দমা করলে খুন জখম করে লাশ গুম করে ফেলার হুমকী দেয়া হয়। ওই ঘটনার পর ভালুকা মডেল থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাবে মামলা নিতে অস্বীকার করে।
ওই ঘটনায় ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ বাদি হয়ে গত রোববার (২৪ নভেম্বর) ময়মনসিংহ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহানের (দ্রæত বিচার) আদালতে মামলাটি করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে ভালুকা মডেল থানার ওসিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সামছুল হুদা খান জানান, ওই ধরনের মামলার কপি তিনি হাতে পাননি। কাগজপত্র পাওয়ার আগে তিনি কোন মন্তব্য করতে রাজি নন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com