ভালুকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সিডষ্টোর বাজারের দক্ষিণ পাশে ভালুকা রেঞ্জ অফিসের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভালুকা রেঞ্জ অফিসের সামনে ঝোপের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধ উলঙ্গ অবস্থায় ছিলো।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ূন কবীর জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *