গফরগাঁও পৌর বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।
গত ৪ নভেম্বর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,  যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়ে
পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু ও মাহবুবুল আলম জুয়েল এর নেতৃত্বে আনন্দ মিছিলটি থানার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন
পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু, মাহবুবুল আলম জুয়েল, মনোয়ার পারভেজ আকন্দ সুমন, উপজেলা জাসাসের আহবায়ক মতিউর রহমান মতি, জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন সুলতান প্রমুখ।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *