রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আল আমিন জনি’র নেতৃত্বে নেতাকর্মীরা গত মঙ্গলবার বিকালে আনন্দ মিছিল বের করেন।
আনন্দ মিছিলটি স্থানীয় রেল স্টেশন চত্বর থাকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে তিন সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন জেলা সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।