ভালুকায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায়।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধনুকপুর গ্রামের আজুয়ালীর ছেলে জাহাঙ্গীর আলম ব্যক্তি স্ত্রী ও শিশু সন্তান নিয়ে গত তিন মাস ধরে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ভাড়ায় থেকে স্থানীয় বাদশা ট্রেক্সটাইল কারখানায় রাজমেস্তরীর কাজ করে আসছেন। বুধবার দুপুরে শিশুটি স্থানীয় রোমান কারখানার পিছনে একটি মাঠে অন্যান্য শিশুর সাথে খেলতে যায়। এ সময় এক বখাটে শিশুটিকে কৌশলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বখেটে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির বাবা জানান, তার মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ধর্ষণকারীকে তার মেয়ে হয়তো চিনতে পারবে। মেয়ে সুস্থ্য হওয়ার পর থানায় মামলা করবেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, ঘটনাটি শুনেছেন, শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধিন আছে। অভিযোগ পাননি, তবে আইনগত ব্যবস্থাসহ আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *