ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু : চালকসহ আহত ৫

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামে এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে। আহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫) একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০) গফরগাঁও পাকলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫) একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫)।
ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সিএনজির এক নারী যাত্রী মারা যান। আহত অন্যান্য যাত্রীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *