পত্রিকায় সংবাদ দেখে বন্যার্তদের ত্রাণ পাঠালেন তারেক রহমান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত বিলডোরা গ্রামে বাসা বাড়ী, ক্ষেত-খামারে পানি ওঠায় গ্রামবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন । একটি পত্রিকায় অনলাইনে ‘চাইর দিন ধইরা পানিত, কেউ আইল না দেখবার।খাইয়া না–খাইয়া বাঁইচ্চা আছি!’ সংবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গ্রামবাসীদের খোঁজখবর নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আহ্বান জানালে তিনি ধোবাউড়ার পুরাকান্দুলিয়ায় ত্রান বিতরণ শেষে সরাসরি হালুয়াঘাটের বিলডোরা গ্রামে গমন করেন ।সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পানিবন্দী হযরত আলীর বাড়ীতে গমন করেন । গভীর রাতে ঘুমন্ত হযরত আলীকে ডেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাল,ডাল,তেলসহ শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন । তিনি কাজিয়াকান্দা গ্রামের নুরুল ইসলামসহ অন্যান্যদেরকেও তারেক রহমানের পাঠানো ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিলডোরা ইউনিয়নের পানিবন্দী  ৭ গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *