মহানবীকে (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে গফরগাঁওয়ের পাঁচবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের  ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে আনসার নগর দারুল কোরআন মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আলেম উলামাসহ সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল হুদা, মাওলানা তানভীর আহমদ, হাফেজ তাজূল ইসলাম, মাওলানা ইসহাক, মাওলানা আনোয়ারুল হক সোহাগ, মাওলানা আবু হুরায়রা, মাওলানা সাইফুল ইসলাম, নূরুল ইসলাম মাষ্টার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভারতীয় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্ব মহা নবী সহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করেন ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *