গফরগাঁওয়ে বদলিজনিত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বোরহান উদ্দিন আহমেদের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে বর্তমান প্রধান শিক্ষক মোঃ জুলহাশ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, মিজানুর রহমান, সহকারী শিক্ষক জাহিদুর রহিম ও মামুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, বোরহান উদ্দিন আহমেদ গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে বদলি হয়ে কিশোরগঞ্জ এসভি উচ্চ বিদ্যালয়ের যোগদান করেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *