প্রকাশিত মিথ্যা মনগড়া ও মানহানিকর সংবাদের প্রতিবাদ

শেয়ার করুন :

দিগন্তবার্তা ডেক্স।।
ভালুকা অনলাইন নিউজ টিভি নামে একটি আইডি থেকে ডাকাতিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকবারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেম্বার আবদুর রাজ্জাককে জড়িয়ে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর সংবাদ প্রকাশ করার প্রতিবাদ করেছেন। প্রতিবাদলিপিতে আব্দুর রাজ্জাক উল্লেখ করেন, তিনি একজন বিএনপির নিবেদিত কর্মী হয়েও গত আওয়ামীলীগ সরকারের সময়ে বিপুল ভোটের ব্যবধানে বেশ কয়েকবার ৬ নম্বর হোসেনপুর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন। গত সরকারের পুরো সময়ে তাকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত রাখা হয়েছে। বর্তমানে ওই চক্রটি তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য, উঠেপড়ে লেগেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি, প্রাকাশিত উক্ত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রণোধিত মানহানীকর ও বানোয়াট সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *