গফরগাঁওয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের
চারিপাড়া বটতলা খেয়াঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজের সাত ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল‌ ৪টার দিকে উপজেলার চারিপাড়া বটতলা খেয়াঘাট এলাকায় নদ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ওই যুবকের নাম মোঃ আবু আনাস (১৭)। তিনি উপজেলার চরআলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চর কামারিয়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ সাইদুল ইসলামের ছেলে। তবে পানিতে তলিয়ে যাওয়া মোঃ আবু আনাস মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মোঃ আবু আনাস তার প্রবাসী বাবাকে খোঁজার উদ্দেশ্যে সকালে ব্রহ্মপুত্র নদে ওপাড়ে অবস্থিত চারিপাড়া বটতলা বাজারে যাওয়ার জন্য যাত্রীবাহী নৌকায় চড়ে বসেছিল। হঠাৎ খিচুঁনি উঠায় সে নৌকা থেকে ছিটকে পড়ে নদের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে খোঁজ করতে ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে তার সন্ধান পায়নি। দুপুরে পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে বিকাল ৪ টার ঘটনায় অল্প কিছু দুরে নিখোঁজ ওই যুবকের মরদেহ উঠে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, নিখোঁজ মোঃ আবু আনাস নামের ওই যুবক মৃগী রোগী ছিলেন। তার মরদেহ ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যাওয়া স্থানের অল্প কিছু দূরে নদ থেকে উদ্ধার করা হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *