ত্রিশালে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৪

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ত্রিশালের বাবুপুর এলাকার হাজি মো. কালিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার অটোচালক আব্দুস সাত্তার (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।
বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায়  ত্রিশাল-বালিপাড়া সড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ত্রিশাল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং চারজন আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সহায়তায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত দুইজনের মরদেহ থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!