গফরগাঁওয়ে পরিত্যক্ত পুকুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিত্যক্ত পুকুরে পানিতে ডুবে উমর (৩) ও সিনহা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উমর ওই গ্রামের আল আমিনের ছেলে ও শিশু সিনহা একই গ্রামের আমিরুলের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই -বোন।
স্থানীয়রা জানায়, শিশু উমর ও সিনহা বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে সামনে গিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে ওই পরিত্যক্ত পুকুরে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠে। পরে আরেক শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। দুই শিশুর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিক্ষক আরফান আলী ও সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *