ভালুকায় এল এসকোয়্যার কারখানার শতাধিক নারী শ্রমিক অসুস্থ!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি পোষাক কারখানায় কাজে যোগদান করার পর হাঠাৎ প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে স্থানীয় পপুলার হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার ও ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটানটি ঘটেছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এল এস্কোয়্যার লিমিটেড নামে গার্মেন্ট কারখানায়।
হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এল এস্কোয়্যার লিমিটেড নামে পোষাক কারখানায় তিনটি সেকশনে তিন সহ¯্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। প্রতদিনকার মতো তারা বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষন পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মাঝে শ^াসকষ্ট, ভমি ও খিচুনীসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খোঁজ পেয়ে কারখানার বিভিন্ন স্টাফ ও পুরুষ শ্রমিকরা প্রথমে স্থানীয় পপুলার হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার রোগীদের নিয়ে ভর্তি করেন। কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরে অন্যান্য রোগীদের ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসারত একাধিক রোগী জানান, প্রতিদিনের মতো পাঁচতলায় তারা কাজে যোগদান করতে যান। পরে কারখানার ভেতরেই পানি পান করার কিছুক্ষণ পরই তাতের শ^াসকষ্ট ও ভুমসহ বিভিন্ন সমস্য দেখা দেয়। এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে পরেন।
কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ জানান, কি কারণে এতো নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।
ভালুকা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর, পানিতে থাকা কোন জীবানু বা পেটে গ্যাস হয়ে এমনটা হতে পারে। তবে, এর কারণ জানার জন্য বিষয়টি নিয়ে তারা অধিকতর পর্যালোচনা করছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *