ভালুকায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
সারাদেশে গণহত্যার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহষ্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ভালুকা উপজেলা সদরে অনুষ্ঠিত হয় ওই বিক্ষোভ কর্মসূচী। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মিছিল নিয়ে এসে ভালুকা সদরে মিলিত হয় এবং স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাদেশে গণহত্যার প্রতিবাদ জানান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। পরে তারা সমাবেশে মিলিত হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *