ভালুকায় বিল থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বাঁশিল গ্রামে অবস্থিত লতানী বিল থেকে ভাসমান অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই সময় বিলের পাড় থেকে মাছ ধরার বড়শি, মাছ রাখার ব্যাগ ও জুতা পাওয়া গেছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *