ভালুকা মডেল থানা পুলিশের কর্মবিরতি প্রত্যাহার করে ৬ দিন পর কাজে যোগদান

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবিদুর রহমানের নির্দেশে ৬ দিন কর্মবিরতির পর অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে ভালুকা মডেল থানা পুলিশ তাদের কাজে যোগদান করেছেন।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে ডিআইজি আবিদুর রহমান ভালুকা মডেল থানা পরির্দশন করেন। এসময় পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভুঞা উপস্থিত ছিলেন। ডিআইজি আবিদুর রহমান পুলিশ অফিসারদেরকে বলেন, বিগত দিনে পুলিশের কিছু কর্মকান্ডের জন্য সাধারন মানুষ পুলিশের প্রতি বিরুপ মনোভাব রয়েছে। এখন থেকে আমরা উপরের মহল থেকে অন্যায় আদেশ দিবোনা, আপনারাও কোন অন্যায় আদেশ পালন করবেন না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, ৫ আগষ্ট আমরা থানাতেই ছিলাম। আমরা আজ থেকে সমস্ত কার্যক্রম শুরু করেছি। ডিআইজি স্যার বলছেন অতিতের কর্মকান্ড থেকে শিক্ষা নিয়ে মানুষের সেবা দিতে হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *