ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত ২

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ জুলাই) সকালে তারাকান্দা উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার টেঙ্গুরিয়াকান্দা এলাকার বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোচালক হারুন অর রশিদ (৪০) এবং নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ঘটনাস্থল এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহারা বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় অটো চালকসহ দুইজন নিহত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। শুনেছি বাস চালক আহত হয়েছে। তবে তার বিস্তারিত এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *