শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা অবিলম্বে প্রণয়ন করুন- ইসলামী গণতান্ত্রিক পার্টি।

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ  শহীদের নামের নির্ভূল তালিকা অবিলম্বে প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন, ১৯৭১সনে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও অদ্যাবধি কোন সরকারই সেই ৩০ লাখ শহীদের নামের তালিকা তৈরি করেনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বীর শহীদদের পরিবারগুলো কতটা কঠিন অবস্থায় টিকে থাকার লড়াই করেছে তার হিসাব কেউ রাখেনি। অথচ তারাই সরকারী সাহায্য সহযোগিতায় অগ্রাধিকার পাওয়ার অধিকারী ছিল।
গত ১৩ জুলাই, শনিবার সকালে নরসিংদী শহরের পুরাতন বাসস্ট্যান্ড রোডে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে  স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে পুঁজি করে সবাই নিজ দলীয়দের আখের গোছাতে চেষ্টা করেছে। শহীদদের তালিকা তো করেইনি স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযুদ্ধাদের  একটি নির্ভূল তালিকাও তৈরি করা সম্ভব হয়নি। দলীয় বিবেচনায় ও অর্থের বিনিময়ে অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধার সনদ নিয়েছে। মুক্তিযুদ্ধকালে শিশু ছিল এমনকি মুক্তিযুদ্ধের পরে জন্মেও অনেকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্ত  এসব ভূয়া মুক্তিযুদ্ধারা এবং তাদের সন্তানগণ সরকারী ভাতা ও চাকরিতে কোটা সুবিধা সহ নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করবে  আর  মুক্তিযুদ্ধের
৩০ লাখ শহীদদের সন্তান ও পরিবার এসব সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবে তা হতে পারে না।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযুদ্ধাদের একটি সঠিক ও নির্ভুল তালিকা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের তালিকা প্রণয়ন করতে না পারার দায়ভার স্বাধীনতা পরবর্তী  ক্ষমতায় থাকা প্রতিটি সরকারকেই নিতে হবে। মুক্তিযুদ্ধের অবদানের জন্য যেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশের মানুষ শ্রদ্ধা ও গর্ব করার কথা , সেখানে মুক্তিযুদ্ধাদের তালিকা প্রণয়নে  নানাবিধ অনিয়ম, দূর্নীতি ও দলবাজির কারণে  আজ মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা সহ নানা সুবিধা প্রাপ্তির যৌক্তিকতা নিয়ে  শুধু প্রশ্ন উঠেছেই না ,তা বাতিলের  জন্য আন্দোলন হচ্ছে,যা কাম্য ছিল না। তাই মুক্তিযুদ্ধাদের নির্মূল তালিকা ও মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা অবিলম্বে প্রণয়নের জন্য এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।

মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন , ইসলামী গণতান্ত্রিক পার্টি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। দলীয় চেয়ারম্যান জননেতা এমন এ আউয়াল এর নেতৃত্বে ইসলামী গণতান্ত্রিক পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে  কাজ করার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান , অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা সামসুল ইসলাম, মোঃ আব্দুল হক, মোঃ সাইদুর রহমান , হাফেজ আবু বকর সিদ্দিক ।
সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে আহ্বায়ক, মোঃ সফিকুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক ও মোঃ আশিক মিয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী গণতান্ত্রিক পার্টির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *