গফরগাঁওয়ে সাংসদের জন্মদিনে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাবার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এর শুভ জন্মদিন উপলক্ষে মদিনা তালিমুল কুরআন নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসায় কুরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে গফরগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাদরাসার মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, যুগ্ম আহবায়ক দিদার আলম, ফেরদৌস আহমেদ খান, রুবায়েত বাপ্পী, মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি সংগঠনের আয়োজনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির জন্মদিন পালন করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!